স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুই শেষ ঠিকানা

 
বদরগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী নাসরিন (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ তার বাবার বাড়ি উপজেলার মধ্যপাড়া গ্রামে বুধবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে।
 
জানা গেছে, ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাসরিন বেগমের সঙ্গে পাঁচ বছর আগে তারাগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেমের (৩০) বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় এক সন্তান। কাশেম মাদকাসক্ত হয়ে পড়েন। টাকার জন্য প্রায়দিন নাসরিনের ওপর স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
 
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, জামাই মাদকাসক্ত। প্রায় প্রতিদিন টাকার জন্য মেয়েকে নির্যাতন করত। মঙ্গলবার টাকা না পেয়ে মেয়েকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়ে ক্ষোভে-দু:খে আমার বাড়িতে এসে বুধবার রাতে গলায় ওড়না  পেঁচিয়ে আত্মহত্যা করে। বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
 
ইত্তেফাক/আরকেজি