“সমস্যায় ভাবনা যত, গণিত নিয়ে ভাব তত’’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) সায়েন্স ক্লাবের ৪র্থ গণিত অলিম্পিয়াড শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. খবির উদ্দিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিসাসের কোষাধ্যক্ষ নিলয় মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম রাজ, জাবি সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ, সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ সাদ, কোষাধ্যক্ষ মোস্তফা বিন বশির প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি