জেলার মিরপুরে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজের প্রধানদের সঙ্গে জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোড়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাংবাদিক হুমায়ূন কবির হিমুর পরিচালনায় মতবিনিময় সভায় ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান চৌধুরী চন্দন, ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান ফারুকী, পোড়াদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন, শোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ চৌধুরী, নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কামিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নওদাবহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত হোসেন, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনতাজ উদ্দিন, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার, মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, আটিগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/নূহু