ফুলপুরে পানিতে ডুবে শিশু ও তারাকান্দায় বিষপানে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পানিতে ডুবে এক শিশু ও তারাকান্দা উপজেলায় অভিমান করে কীটনাশক পানে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বালিয়া গ্রামের সদ্য হাঁটতে শিখা রাকিব নামে দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকেউদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব ওই গ্রামের ওলিউল্লার পুত্র।

অপরদিকে তারাকান্দা উপজেলার ভালকী গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে ফারুক (২৭) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

ইত্তেফাক/নূহু