জনসম্মুখে বারাক ওবামার প্রেমপত্র

প্রকাশ্যে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র। ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি ৯টি চিঠি লিখেছিলেন তার সাবেক প্রেমিকা আলেক্সান্দ্রা ম্যাকনিয়ার কাছে। চিঠিগুলো যখন লিখেছিলেন তখন কলম্বিয়া ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া এবং সর্বশেষ বিজনেস ইন্টারন্যাশনাল করপোরেশনে ছিলেন ওবামা।
 
চিঠিতে তিনি রাজনীতিতে আসার আগে মানসিক দোলাচলে ভুগছিলেন বলে জানা যায়। রাজনীতির হাতেখড়ি হওয়ার সময় কেমন মানসিক অবস্থা ছিল সেইসব ধরা পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এসব চিঠিতে।IMG0
বারাক ওবামার প্রেমপত্র
৩০ পৃষ্ঠার চিঠি থেকে জানা যায়, পৃথিবীতে নিজের ভূমিকা, জাতিগত পরিচয়, নিজ সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কিনা এবং প্রেমিকার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল যা নিয়ে ওবামা চিন্তিত ছিলেন।IMG1
ছবিতে লাল বৃত্ত চিহ্নিত ওবামার সাবেক প্রেমিকা আলেক্সান্দ্রা ম্যাকনিয়ার
২০১৪ সালেই চিঠিগুলো হাতে পায় আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়। চিঠির অংশ বিশেষ প্রকাশিত হয়েছে ওবামাকে নিয়ে লেখা একটি বইয়ে। তবে এই প্রথম সব চিঠি প্রকাশ্যে আনা হলো। গবেষকরা এই চিঠি দেখতে পারবেন। ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার শিক্ষা জীবন শেষ করে কলম্বিয়া চলে যান ওবামা।
 
ইমরি ইউনিভার্সিটির কর্মকর্তারা জানিয়েছেন, চিঠিতে ১৯৮০ সালেই ওবামার মধ্যে হোয়াইট হাউসে যাওয়ার একটা চিন্তার কথা জানা যায়।
 
ইত্তেফাক/এমআর