‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এর দ্বিতীয় আসর শুরু

 
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর দ্বিতীয় আসরের পর্দা উন্মোচিত হলো। শুক্রবার সকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
 
এ বছর সারাদেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে চার মাসব্যাপী অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে উঠে আসে ১৩০০ আবেদন। এদের মধ্য থেকে ১০০টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বে জন্য মনোনীত হয় ৫০টি সংগঠন।
 
শনিবার এসব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 

ইত্তেফাক/এএম।