তামিলনাড়ুতে বাস ডিপো ধসে নিহত ৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট করপোরেশনের (টিএনএসটিসি) নাগাপত্তিনাম জেলার পোরায়ার অফিসটি ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
১৯৫২ সালে নির্মিত দ্বিতল অফিসটিতে রাতে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট কালেক্টর ড. সি সুরেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
ইত্তেফাক/এএম।