আড়াইহাজারে মাছ নিয়ে সংঘর্ষে আহত ১০

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার  বিশনন্দী কলাপাড়া এলাকায় মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই সময় ওই এলাকার জেলে এখলাছ ও হালিমের মধ্যে মেঘনা নদীতে মাছ ধরার স্থান নির্ধারণ করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এই  সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ ব্যক্তি আহত হন।
 
আহতদের মধ্যে হালিম (২০), জুলহাস (২২), ডালিম (১৮), বিল্লাল (৩০), আলম (২৪) ও রেকমতকে (৬৪) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 
ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান