বিশ্ব স্কাউট সংস্থার পরিচালনায় ২০-২২ অক্টোবর সারা বিশ্বের ১৬৯টি দেশে একযোগে ৬০তম জাম্বুরী অন দি এয়ার (জোটা) এবং ২১তম জাম্বুরী অন দি ইন্টারেেনট (জোটি) অনুষ্ঠিত হচ্ছে। এই কার্যক্রমে ১৬৯টি দেশের স্কাউটরা পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করবে। ফলে বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের স্কাউটরা একধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্টেশন করে স্কাউট ছেলে-মেয়েরা দেশ ও বিদেশে যোগাযোগ স্থাপন করছে।
বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ও জেলায় অনুষ্ঠিতব্য উক্ত জোটা-জোটির উদ্বোধনী ২০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় ঢাকার কাকরাইলের জাতীয় সদর দফতরে অনুষ্ঠিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সচিব এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. শাহ কামাল প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এর ভারপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. মোফাজ্জেল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের পরিচালনায় ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজেও বিশ্বের ১৬৯টি দেশের সাথে একযোগে ৬০তম জাম্বুরী অন দি এয়ার (জোটা) এবং ২১তম জাম্বুরী অন দি ইন্টারেেনট (জোটি) অনুষ্ঠিত হচ্ছে। সামসুল হক খান স্কুল এন্ড কলেজের জোটা জোটির উদ্বোধন ২০ অক্টোবর ঢাকায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/এমআই