সোনারগাঁওয়ে কোটি টাকার শাড়ি, থ্রি পিস উদ্ধার, আটক ২

 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ার চর এলাকার থেকে মাইক্রোবাস ভর্তি বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদারের নেতৃত্বে এসব উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলো- কুমিল্লার কোতোয়ালি থানার শরিফপুর গ্রামের মৃত রাজ্জাকের ছেলে সাকিব (১৯) ও একই উপজেলার বামরাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার বেলা ১১টার দিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, জব্দকৃত মালামাল সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি