ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তের ঢালে মূল সড়কের বাম পাশে কয়েক জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছিল বর্ষা মৌসুমে। যেকোন সময় মূল সড়কে ফাটল ও ধসের বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল। গত দুইদিনের টানা বর্ষণে ফাটল ও ধস বেড়ে মরণফাঁদের সৃষ্টি হয়েছে। ফাটল ও ধস দেখতে শুক্রবার বিকেলে ভিড় জমায় এলাকার নানা বয়সী মানুষ। সেতুর ঢালের কোন পাশেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকাতে বৃষ্টির পানি গড়িয়ে পরে বেশ কয়েক জায়গায় জলপ্রপাতের মতো গভীর গর্তের সৃষ্টি হয়।
সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী বাবু দুলাল কুমার প্রমানিক জানান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম ঢালের খাদ ঝুঁকিপূর্ণ, আমি কয়েকদিন আগে ওই স্থান পরিদর্শন করেছি। অতি দ্রুতই সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে মেরামতের স্থায়ী ব্যবস্থাসহ ঢালের দুইপাশে পানি নিষ্কাশনেরও ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি