ত্রিশালে রাইস মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ময়মনসিংহের ত্রিশালে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামে খালেকের রাইস মিলে বয়লার বিস্ফোরণে আহাম্মদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

 

তিনি ওই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অপর দুই শ্রমিক আহত হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি