হাটহাজারীতে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় বাসেক মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটায় মডেল থানা সংলগ্ন মুরগীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসেক মিয়া হাটহাজারী বাসস্টেশনের পশ্চিমে বুলবুলি পাড়া ভোলা ড্রাইভারের বাড়ির মৃত বাদশা মিয়া পুত্র।
সূত্র জানায়, দায়িত্বপালনকালে রাত আড়াইটায় নগরমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসেক মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এ সময় চালক দ্রুত সঠকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।