চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ ফারুক (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকবরশাহ থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে তিনটি এলজি, দুটি কাটা বন্দুক ও দুই রাউন্ড গুলি। আটককৃত ফারুক মহেশখালীর জোয়ানক পানির ছড়া গ্রামের মো. ইউছুপের ছেলে। এ্ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএম।