বেনাপোলে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

 
যশোরের বেনাপোল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে দিঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি ফিরোজ উদ্দিন।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোরের অভয়নগর থানার জসিম সরদার (২৫) ও খুলনার ফুলতলা উপজেলার মাসুদ রেজা (২৭)।
 
ওসি ফিরোজ উদ্দিন জানান, অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/এএম।