নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাফর আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। এলাকাবাসী ঘাতক জামাতা মুছাকে (৩২) আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা গেছে, ১০/১২ বছর আগে হাজিরটেক গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুছা একই গ্রামের জাফর আলীর মেয়ে খাইরুন নেছার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে জামাতা ইট দিয়ে আঘাত করলে শ্বশুর জাফর আলীর ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী মুছাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ময়নাতদন্তের পর পুরোপুরিভাবে পরিষ্কার হওয়া যাবে।
ইত্তেফাক/এএম।