জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লাইভ দেখুন

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সেরা ৩০টি তরুণদের সংগঠনের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার এই ৩০টি সংগঠনের মধ্য থেকে ১০টি সংগঠনের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 
 
অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে পাবেন দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে।  
 
এর আগে সারাদেশ থেকে ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ১৩০০ আবেদন আসে। যার মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে এখানে ডাকা হয়। এখান থেকেই ৩০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। আর এই মনোনীতদের থেকেই ১০ প্রতিষ্ঠান পাবে পুরস্কার। শুক্রবার বিকেলে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে ৫০টি সংগঠন থেকে তাদের বাছাইয়ের মাধ্যমে নাম ঘোষণা করা হয়।