দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ২

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা পল্লীতে পুলিশ অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
 
দিনাজপুরের নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলার হরিহরপুর গ্রামের মহিরউদ্দীনের পুত্র আতাউর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আতাউর রহমান ও তার সহযোগী একই গ্রামের নজমল হোসেনের পুত্র নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মুর্তিটি সংগ্রহ করে ভারতে পাচার করার জন্য ওই বাড়ীতে রেখেছিল।
 
তিনি আরো জানান, মূর্তিটি কষ্টিপাথরের কি না পরীক্ষা করার জন্য ঢাকা সেগুনবাগিচা প্রত্নতত্ত অধিদপ্তরে প্রেরণ করা হবে। মুর্তিটির ওজন ১৭২ কেজি। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/এমআর