বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে ঢাকাসহ আভ্যন্তরীণ সকল রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, বৈরী আবহাওয়ার কারণে পূর্বের চারটি রুটসহ সকল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।
ইত্তেফাক/এমআর