ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি : ছাত্রলীগ নেতাসহ ৩ জন রিমান্ডে

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মহিউদ্দিন রানাসহ তিনজনকে চার দিন করে রিমান্ডে নেয়ার অনুমাতি দিয়েছেন আদালত। 
 
শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকার্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিবুল ইসলাম আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। 
 
রিমান্ডে নেয়া আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও  ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মহিউদ্দিন রানা, ফলিত রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল মামুন ও জনৈক ইশরাক হোসেন রাফি।  
 
এর আগে শুক্রবার সকাল ১০টায় ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
 
 
 
ইত্তেফাক/ইউবি