গ্রিন লাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। আবেদনে এই মামলায় পক্ষভুক্ত আবেদন করেছে তারা।
তবে মালিক সমিতির পক্ষে মামলাটি লড়তে রাজি হননি সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু এমপি।
আরো পড়ুন : ১৭ বছর পর একসঙ্গে সৌমিত্র-অপর্ণা জুটি
তিনি বলেন, রাসেল সরকারকে বাসচাপা দিয়ে পা বিচ্ছিন্নের ঘটনাটি বেদনাদায়ক। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবেদনে দাঁড়াতে পারি না। আমাকে মামলা লড়ার জন্য ফিস দিয়েছিল। সেটা ফেরত দিয়েছি।
ইত্তেফাক/ইউবি