সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় দেওয়ান আবদুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবদুর রহমান রবিবার সকাল সাড়ে আটটার দিকে ওই সড়কে পারাপারের সময় কচুয়া থেকে সখীপুরগামি একটি মোটরসাইকেল তার উপর দিয়ে উঠিয়ে দেয়। মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে প্রথমে সখীপুর এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও আরোহীরা পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএম।