বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঝড়ো গতির সূচনা করেছেন দলের দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। মাত্র ১৫ ওভারের খেলা শেষে প্রোটিয়াদের স্কোর বিনা উইকেটে ১০৪ রান। ডি কক ৬০ রান নিয়ে ব্যাটিং করছেন। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন বাভুমাও। এর মধ্যেই নিজেসহ মাশরাফি পাঁচজন বোলারকে ব্যবহার করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত উইকেটের দেখা মেলেনি।
এর আগে রবিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগের ম্যাচগুলোতে টস ভাগ্যে বাংলাদেশ জিতলেও এবার হেরে যান মাশরাফি। তাই টাইগারদের শুরুতে বল হাতে নামতে হয়েছে মাঠে।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে টাইগারদের। আজকের ম্যাচে হারলে টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে মাশরাফি বাহিনীকে।
ইত্তেফাক/কেআই