ত্রিশালে ধান বীজসহ ট্রাক আটক

ময়মনসিংহের ত্রিশালে ধান বীজসহ ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন ও উপজেলা কৃষি অফিসার দীপক কুমার পাল অভিযান চালিয়ে ত্রিশাল পৌর শহরের পুরাতন ছাগল হাটায় প্রফেসর নুরুল ইসলামের বীজের দোকানের সামনে থেকে ধান বীজ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রোঃট-১৪২৭৩৪) আটক করে। এ সময় টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
 
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ট্রাক বীজসহ থানায় রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই