চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মলমপার্টির তিন সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় মলমপার্টির ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ তারা। পরে আটকদের পুলিশে সোপর্দ করা হয়।
আজ রবিবার ২টার দিকে পৌর সদরের মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার পুঁইছড়ি ইউপির পশ্চিম পুঁইছড়ি গ্রামের হাকিম আলীর ছেলে মো. আজিজ (৩৫), একই উপজেলার চাম্বল ইউপির পশ্চিম চাম্বল বারলিয়া পাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে আনু মিয়া (৪৫) ও মৃত আবদুল কাদেরের ছেলে রেজাউল করিম (৩৪)।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন আটক ওই মলমপার্টির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে মলমপার্টির মূলহোতাদের সন্ধান পেয়েছেন বলে দাবি করেন। সিন্ডিকেটের মূলহোতাদের আটকের অভিযান চলছে। তাছাড়া আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে