২০০তম ওয়ানডেকে স্মরণীয় করে রাখলেন কোহলি

 
ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেন ভারতের বিরাট কোহলি। 
 
মুম্বাইয়ে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি  ১২১ রানের চমৎকার ইনিংস খেলেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। ওয়ানডেতে এখন কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল স্বদেশি শচীন টেন্ডুলকারের (৪৯ সেঞ্চুরি)। এদিন কোহলি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে (৩০ সেঞ্চুরি)। 
 
ওয়ানডেতে কোহলির মোট রান দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৮! দুইশ ওয়ানডেতে ৮ হাজারের বেশি রান ছিল কেবল ডি ভিলিয়ার্সের (৮৬২১)। ৭ হাজার ৭৪৭ রান ছিল সৌরভ গাঙ্গুলির।
 
ইত্তেফাক/ইউবি