সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
সাতক্ষীরার কুমিরায় ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামের এক ভ্যানচালক  নিহত হয়েছে। সে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। রবিবার বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে পাথর বোঝাই একটি ট্রাক খুলনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে কুমরিা নামক স্থানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ফজলু নিহত হয়।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার  ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ