এসি মিলানের সাবেক ফুটবল তারকা কাখা কালাদজে জর্জিয়ার রাজধানী তিবিলিসির মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
কমিশনের ওয়েবসাইটে বলা হয়, শনিবারের মিউনিসিপ্যাল নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কালাদজে। ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ইতালীয় জায়ান্ট ক্লাব এসি মিলানে কাটিয়েছেন। এ সময় তিনি তার ক্লাবকে দুইবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ে সহায়তা করেছেন। এ ছাড়া তিনি জর্জিয়া জাতীয় দলের নেতৃত্ব দেয়া ছাড়াও খেলেছেন ডায়নামো কিয়েভ ও ডায়নামো তিবিলিসিতে।
২০১২ সালে রাজনীতিতে যোগদানের উদ্দেশ্যে অবসরের সময় তিনি জেনোয়ার খেলোয়াড় ছিলেন। এ সময় তিনি তৎকালীন রাষ্ট্রপতি মিখাইল সাকাসভিলির প্রতিপক্ষ হিসেবে ধনকুবের বিজিনা ইভানিশভিলিসের রাজনীতিতে নেমে পড়েন। ২০১২ সালের অক্টোবরে তিনি কোয়ালিশন সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি বছরের জুলাইয়ে ১২ লাখ জনসংখ্যা অধ্যুষিত রাজধানীর মেয়র পদে নির্বাচন করার জন্য তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন।বাসস।
ইত্তেফাক/রেজা