এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত

 
মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মধ্যদিয়ে পর্দা নামল এশিয়া কাপ হকির। 
 
রবিবার রাজধানীর ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ১২ দিনের এই ক্রীড়াযজ্ঞ। রবিবার ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া কাপের তৃতীয় শিরোপা ঘরে তুলল ভারত।  
 
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় ভারত। এ সময় ভারতের রমনদ্বীপ সিং গোল করে এগিয়ে নেন দলকে। দ্বিতীয় কোয়ার্টারের ললিত উপাধ্যায়া গোল করে ব্যবধান ২-০ করেন। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে একটি গোল পরিশোধ করে মালয়েশিয়া। বাকি সময় ভারত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।  
 
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৬-৩ গোলে হারিয়ে তৃতীয় হয় পাকিস্তান। আর চতুর্থ হয় দক্ষিণ কোরিয়া। আয়োজক বাংলাদেশ হয়েছে ষষ্ঠ। পঞ্চম স্থান অধিকার করেছে জাপান। 
 
 
 
 
ইত্তেফাক/ইউবি