গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমে রবিবার বিদ্যুতের তারে জড়িয়ে মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের আলতাফ হোসেনের পুত্র। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবারের ঝড়ে  গঙ্গাশ্রমে আমগাছ ভেঙে পড়লে বিদ্যুতের তার লণ্ডভণ্ড হয়ে যায়। রবিবার মোফাজ্জল হোসেন তার শ্বশুড় আব্দুল মজিদের বাড়িতে ছেড়া তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুজ্জামান জানান, হাসপাতালে আনার পথে মোফাজ্জলের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/নূহু