চাঁদপুরের হাজীগঞ্জে ৩০৫ পিচ ইয়াবাসহ মো. সোহেল (৩২) ও মো. মিরণ হোসেন (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদের আটক করা হয়।
থানা উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ সঙ্গীয় ফোর্স হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেট থেকে তাদের আটক করে।
আটককৃত সোহেল পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং মিরণ বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের মৃত ছোলেমান ভূঁইয়ার ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হযেছে। মামলা নং- ১৬। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করা হয়। এ সময় সোহেলের কাছ থেকে ২৫০ পিচ ও মিরনের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী সোহেলের বড় ভাই কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো একাধিক মাদক মামলার আসামি হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে। সম্প্রতি ফেন্সিডিল ও ইয়াবাসহ তাকে পৃথক ভাবে আটক হয়। আটকের পর জামিনে বের হয়ে এসে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা।
থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ ও মাদকে পুলিশ জিরো টলারেন্স। মাদকের চালান ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/নূহু