জনবল নিয়োগ দেবে বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

 

সম্প্রতি বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুত্ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫টি পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৩০ এপ্রিল ২০১৯ খ্রি. পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করতে পারেন।  আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন এম হোসাইন

অফিস সহকারী : এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম অফিস সহকারী :এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক :এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতনভাতা দেওয়া হবে।
অফিস সহায়ক :অফিস সহায়ক হিসেবে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০০ টাকা হারে বেতনভাতা দেওয়া হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ১ এপ্রিল, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.eacei.gov.bd ঠিকানায়।

 

যে বিষয়ে পূর্বপ্রস্তুতি দরকার

বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে ভালো ধারণা পাওয়া যাবে। মাধ্যমিক শ্রেণির বইগুলোও খুব কাজে দেবে। বেসিক নলেজ ভালো থাকতে হবে মনে রাখতে হবে যার বেসিক যত ভালো সে পরীক্ষায় তত ভালো করবে। প্রাথমিক বাছাই শেষে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে থাকতে পারে বাংলা ব্যাকরণ অংশের প্রবাদ প্রবচন, উপসর্গ, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বাংলা পরিভাষা, বাগধারা, পদ, সমোচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, বচন, সমাস, কারক, বিভক্তিসহ নানা বিষয়ে প্রশ্ন। বিভিন্ন উপন্যাসের লেখকের নাম, বিভিন্ন গ্রন্থের নাম, বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম, রচয়িতা, জন্ম মৃত্যুকালসহ উপন্যাস, নাটক ও সাহিত্যের অন্যান্য অংশ থেকে প্রশ্ন থাকে।  বর্তমান সময়ে ইংরেজি ছাড়া পরীক্ষার কথা কল্পনাই করা যায় না। এই পরীক্ষাও তার ব্যতিক্রম নয়। ইংরেজির গ্রামার অংশ থেকে লিখিত পরীক্ষায় গ্রামারের নানা বিষয়ে প্রশ্ন করা হয়। রচনামূলক অংশে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে ইংরেজি রচনা আসতে পারে। বাজারে বিভিন্ন প্রকাশনীর গ্রামার বই পাওয়া যায়। সেসব বই ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্য ইংলিশ গ্রামার বইগুলো অনুশীলন করলে প্রস্তুতি বেশ ভালো হবে।