বাকেরগঞ্জ উপজেলার পূর্ব নলুয়া ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন আয়রন ব্রিজের অবস্থা বেহাল। ব্রিজের ওপরের সিমেন্টের পাটাতন ভেঙে যাওয়ায় ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও পথচারী, হাট-বাজারে আসা ক্রেতাদের চলাচল করতে হচ্ছে। ব্রিজটি নির্মাণ না হলে পূর্ব নলুয়ার এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। নলুয়া ইউপি চেয়ারম্যান আ স ম ফিরোজ আলম জানান, নির্বাচিত হওয়ার আগেই ব্রিজটির করুণ অবস্থা দেখেছি। তবে বরাদ্দ আসলে অচিরেই ব্রিজটি নির্মাণ করা হবে।
উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, ব্রিজটি ১০ বছর আগে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ নতুন নির্মাণের জন্য চেয়ারম্যানের কাছে তালিকা চাওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু