টটেনহ্যামের কাছে হারল লিভারপুল

হ্যারি কেনের জোড়া গোলে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে হ্যারি কেন গোলের সূচনা করেন ৪ মিনিটে। ১২ মিনিটে ‍হিউং মিন ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন। তবে এতে জয়ের ব্যবধান কমানো ছাড়া কিছু করতে পারেননি।
 
প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ডেলে আলী গোর করে টটেনহ্যামকে ৩-১ গোলে এগিয়ে দেন। বিরতির পর ৫৬ মিনিটে হ্যারি কেন করেন তার দ্বিতীয় গোল।
 
এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তাদের উপরে আছে ম্যানইউ। শীর্ষে থাকা ম্যানসিটির (২৫) চেয়ে ৫ পয়েন্ট পেছনে স্পাররা।
 
ইত্তেফাক/কেআই