চৌগাছায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

যশোরের চৌগাছায় বিদেশি অস্ত্রসহ এনামুল (২৭) নামে একজন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা ও চৌগাছা থানা পুলিশের সমন্বিত একটি দল। এনামুল চৌগাছা পৌর সভার তারানিবাস গ্রামের মনিরুদ্দিন ওরফে সনু মিয়ার ছেলে। রবিবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ এনামুুলের শোয়ার ঘরের আলমিরার মধ্যে রক্ষিত একটি বিয়ের পাগড়ির ভিতর থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। 
 
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন এনামুুলের গ্রেফতার নিশ্চিত করে জানান, সম্প্রতি যশোর থেকে আটক জঙ্গি মারজানের বোন ও অন্যান্য জঙ্গিদের মোবাইল ট্রাকিং করে এনামুলের জঙ্গি সম্পৃক্ততা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা সংস্থার সদস্য ও চৌগাছা পুলিশের সমন্বিত একটি দল অভিযান চালিয়ে এনামুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এনামুল জঙ্গিদের অস্ত্র সরবরাহ করে থাকে বলেও জানান তিনি।
 
এনামুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই