কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নাসরিন আক্তার ময়না (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার চর বোয়ালমারী গ্রাম থেকে ৫ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। আটক নাসরিন আক্তার ওই গ্রামের সুলতান মিয়ার স্ত্রী।
রৌমারী থানার (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে নাসরিন নামের ওই নারী তার বাড়ি থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইত্তেফাক/এমআই