রাণীশংকৈল পৌর শহরের গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শনিবার ও রবিবার সন্ধ্যায় প্রয়াত নাট্যশিল্পী নেপাল বসাক ও উদয় বসাক স্মরণে দুদিন ব্যাপি যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী কুলিক নাট্য সংস্থার উদ্যোগে এ যাত্রাপালার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংসদ সদস্য (ঠাকুরগাঁও-পঞ্চগড়) সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র আলমগীর সরকার, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুলিক নাট্য সংস্থার পরিচালক অনিল বসাক, ওয়ার্কার্স পার্টির নেতা তৈমুর হোসেন, যুবলীগ সম্পাদক রমজান আলী, পৌর আওয়ামী লীগ সম্পাদক মহাদেব বসাক প্রমুখ।
ইত্তেফাক/অারকেজি