ঢাকায় কলা‌রোয়া সরকারি ক‌লেজের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে সম্মাননা

রাজধানী ঢাকায় কলা‌রোয়া সরকারি ক‌লেজের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে সম্মাননা জানালো এক্স-স্টুডেন্টস সোসাইটি। সম্প্রতি ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম চত্বরে এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, প্রফেসর মো.নজরুল ইসলাম, সহযোগি অধ্যাপক এমএ ফারুক, সহযোগি অধ্যাপক নুরুল ইসলাম, ও সহযোগি অধ্যাপক সিরাজুল ইসলাম নুরানীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কলারোয়া সরকারি কলেজের এক্স-স্টুডেন্টস সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন প্রতিথযশা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
পরে সোসাইটির নতুন কমিটি নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামানকে সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
 
ইত্তেফাক/এমআই