কাউখালীতে মাদক কেনাবেচার অভিযোগে আটক মনোজ সেন (২০) নামের এক আসামি পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন। উপজেলার উজিয়ালখান এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে সোমবার দুপুর পর্যন্ত মনোজকে আটক করতে পারেনি পুলিশ। তিনি উপজেলার গাণ্ডতা গ্রামের মানিক সেনের ছেলে।
জানা গেছে, মনোজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় পুলিশ উজিয়ালখান এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় মনোজ এক পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।
নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ বলেন, মনোজ সেন একজন মাদক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান। মনোজকে গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/আরকেজি