রাঙ্গামাটিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 
রাঙ্গামাটির লংগদুর মাইনী নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- মোহাম্মদ আব্দুল কাদের (৪) ও নিপা আক্তার (৩)। তারা ভাসান্যাদম পুরানবস্তির নাসির উদ্দিনের ছেলে-মেয়ে। 
 
নাসির উদ্দিন জানান, তিনি ও তার স্ত্রী সকালে বাসায় নৌকা মেরামত করছিলেন। এসময় খেলা করতে গিয়ে কাদের ও নিপা বাড়ির পাশে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তাদের উদ্ধার করা হয়।  তাদের লংগদু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/আরকেজি