মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে সোমবার পাচারের সময় ২লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা এম ইদ্রিস আলী জানান, কোস্টগার্ডের মাওয়া অফিসের সদস্যরা সোমবার ভোর ৬টার দিকে শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি বাসের ছাদ থেকে এই কারেন্ট জাল জব্দ করে। জালগুলো লৌহজং উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।
ইত্তেফাক/আরকেজি