দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৯টি পয়েন্টের পানি হ্রাস ও ১৮টির বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২টি পয়েন্টের পানি বিপত্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া একটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা-গঙ্গা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
ইত্তেফাক/এএম।