কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, কারাগারে বন্দীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সংশোধনে সরকার নানামুখী কাজ করছে।
রাজশাহীতে মঙ্গলবার সকালে ৫১তম কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কারা প্রশাসনের সক্ষমতা বাড়াতে সরকার রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণে ৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। কারারক্ষীদের দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কারাগার অন্যান্য সংস্থার মতো ভূমিকা পালন করছে। তাই সরকার কারা ব্যবস্থাপনার উন্নয়নে দেশে আরো ৯টি কারাগার নির্মাণ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন আলতাফ হোসেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, জেলার হাবিবুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি