জে.এসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন ও এর সমাধান দেওয়া হল।
১। ৫, ৯, ১৫, ২৩, .. .. ..
ক. দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ এবং সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয়
কর। ২
খ. তালিকার পরের দুইটি সংখ্যা বের কর। ৪
গ. সংখ্যাগুলোর পার্থক্য যে প্যাটার্ন তৈরি করে তাদের ১ম ৫০টি সংখ্যার সমষ্টি বের কর। ৪
১নং প্রশ্নের উত্তর (ক)
দ্বিতীয় সংখ্যা ৯ অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭
মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ = ১৭
অতএব, মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ = (১৭)২ = ২৮৯
মৌলিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি = (২)২ + (৩)২ + (৫)২ + (৭)২ = ৪ + ৯ + ২৫ + ৪৯
= ৮৭
উত্তরঃ ২৮৯ ও ৮৭
১নং প্রশ্নের উত্তর (খ)
তালিকার সংখ্যাগুলো হল:
৫ ৯ ১৫ ২৩
পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য:
৪ ৬ ৮
লক্ষ্য করি প্রতিবারে পার্থক্য ২ করে বাড়ছে।
( পরবর্তী প্রথম পার্থক্যটি হবে (৮ + ২) = ১০
এবং দ্বিতীয় পার্থক্যটি হবে (১০ + ২) = ১২
সুতরাং, পরবর্তী প্রথম সংখ্যা (২৩ + ১০) = ৩৩
এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা (৩৩ + ১২) = ৪৫
উত্তরঃ ৩৩ ও ৪৫