বগুড়ার টিএমএসএসের নির্বাহী পরিচালকসহ ১৬জনের বিরুদ্ধে মামলা

 
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দখল করে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ ১৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন পুন্ড্র ইউনিভারসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী।  
 
বিচারক শ্যামসুন্দর রায় মামলাটি আমলে নিয়ে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যানকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 
 
মামলার অন্য অভিযুক্তরা হলেন- শাফি পারভেজ, কাওছারুল ইসলাম, নজরুল ইসলাম, আহম্মদ শরীফ, আব্দুল মান্নান সরকার, শাহাদুল আলম, এমএইচএম শাহজাহান তরু, আবু বাছির তালুকদার, কায়ছার পারভেজ কল্লোল, খলিলুর রহমান, আব্দুল মালেক, আজাহার আলী, মাহতাব হোসেন চৌধুরী, রেজাউল করিম এবং আব্দুল আলিম।
 
ইত্তেফাক/আরকেজি