ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বিকেলে পুলিশের গুলিতে জেলা যুবদল আহ্বায়কসহ ৪জন আহত হয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি করলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা প্রদান ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেনসহ ৪জন আহত হন। পুলিশ এসময় রাব্বি ও সুমন নামে দুইজন যুবদল কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি নবীর হোসেন আটকের কথা স্বীকার করলেও গুলি করার কথা অস্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি