খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার রাতে তা প্রকাশ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কুয়েটের জনসংযোগ কর্তাকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। তবে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে প্রশাসন নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফলাফল প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি