চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

 
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ী গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক বিদ্যুতের মিস্ত্রী। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
 
নিহত ইলেক্ট্রিশিয়ান হলেন- একই ইউনিয়নের শাহপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রকিব হোসেন (২৫)।
 
জানা গেছে, রাকিব বুধবার সকালে বন্যাগাড়ী গ্রামের আসাদুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশতঃ সে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান