সিরাজগঞ্জে দেয়াল চাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে দেয়াল চাপায় রহিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা চরচালা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী। মঙ্গলবার রাতে বেলকুচি উপজেলার চরচালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
 
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, চরচালা গ্রামের হাজী আমিরুল ইসলামের বাড়ির দেয়ালের পাশেই ঝুপড়ি ঘরে বসবাস করতেন রহিমা বেগম। রাতে তিনি খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই দেয়াল ধ্বসে পড়ে। এতে রহিমা বেগম দেয়াল চাপায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/এমআর