বিশ্বকাপের পর বুফনের অবসর

আসছে জানুয়ারিতেই জানুয়ারিতেই ৪০ পূর্ণ হবে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। এই ‘বুড়ো’ বয়সেও সেরা গোলরক্ষকের পুরস্কার নিলেন দুদিন আগে। এবার জানিয়ে দিলেন মৌসুম শেষেই চলে যাচ্ছেন অবসরে। জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ না জিতলে রাশিয়া বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার কথা ঘোষণা দিয়েছেন তিনি।
 
দেশের হয়ে বিশ্বকাপ ও ইতালিয়ান সিরি এ’তে অনেকবার লিগ শিরোপা জিতেছেন। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা এখনও অধরাই রয়ে গেছে। শেষ তিন মৌসুমে দুইবার ফাইনাল খেলেও শিরোপা বঞ্চিত হয়েছে তার দল জুভেন্টাস। ক্লাবটির হয়ে এখন একমাত্র ওই শিরোপাটাই জেতার জন্য মুখিয়ে আছেন বুফন।
 
সম্প্রতি অবসর নিয়ে এই গোলরক্ষক বলেন, ‘এটা আমার শেষ মৌসুম এবং আমি আমার পছন্দ নির্ধারণ করে ফেলেছি। আমি যা অর্জন করেছি আরও দুয়েক বছর থাকলে সেগুলো মুছে যেতে পারে না। এখন আমার একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা। এছাড়া ক্লাব বিশ্বকাপের শিরোপাও আমার লক্ষ্যে রয়েছে। তরুণদের জায়গা ছেড়ে দিতে আমি আগামী বছর শেষে সরে দাঁড়াতে পারি।’
 
ইত্তেফাক/কেআই